আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || ২রা অক্টোবর গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। রবিবার সরকারি বেসরকারি ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি সহ বিভিন্ন সামাজিক সংস্থ্যার তরফে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পাশাপাশি এদিন রাজধানীর গান্ধীঘাটেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতা কর্মীরা।
