ফের অগ্নিকান্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ঘর সহ ব্যবসায়ীক সামগ্রী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ মার্চ || ফের অগ্নিকান্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ঘর সহ ব্যবসায়ীক সামগ্রী। ঘটনা রবিবার মধ্যরাতে তেলিয়ামুড়া শহরের শান্তিনগর এলাকায় জাতীয় সড়কের পাশে। আগুনে পুরে ছাই বেশ কয়েকটি দোকান। শনিবার রাতে ফল দোকানের আগুন লাগার ঘটনার পর ফের রবিবার মাঝরাতে অগ্নিসংযোগ তেলিয়ামুড়া থানার ঢিল ছুড়া দুরত্ব শান্তিনগর এলাকায়।
বিবরণে জানা যায়, শনিবার গভির রাতে তেলিয়ামুড়া শহরের শান্তিনগর এলাকার কয়েকটি দোকানে অগ্নি সংযোগ ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশাপাশি দোকান গুলোতে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল দপ্তরে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে কল্যানপুর থেকে একটি ইঞ্জিন এনে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায় প্রায় সাত থেকে আট খানা ছোট মাঝারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান। স্টেশনারি, রেস্টুরেন্ট, মোবাইল কম্পিউটারের দোকান ছিল বলে জানা যায়। প্রায় কুড়ি লক্ষের অধিক ক্ষয়ক্ষতি হওয়ার অনুমান করা হচ্ছে বলেও জানা যায়। এদিকে আগুন লাগার কারন এখনো পর্যন্ত জানাযায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*