আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || রাজধানীর আই জি এম হাসপাতাল পরির্দশনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার মূখ্যমন্ত্রী আই জি এম হাসপাতালের জন ঔষধি কাউন্টারটি ঘুরে দেখেন। তারপর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। এদিন তিনি হাসপাতালে সমস্যা সম্পর্কে জানতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেছেন।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরে সরকারি হাসপাতাল গুলোতে চাপ কমাতে জেলা এবং মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। পাশাপাশি হাসপাতালে আসা রোগী বা রোগীর পরিজনদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
