বিশালগড় বরাবরই সাংস্কৃতিক চর্চায় অনন্য দৃষ্টান্তের ছাপ রেখেছেঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || এক বর্ণময় আয়োজনের মধ্য দিয়ে বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত হয় বর্ষবরণ উৎসব। রবিবার সন্ধ্যায় আয়োজিত এই বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশালগড় বরাবরই সাংস্কৃতিক চর্চায় অনন্য দৃষ্টান্তের ছাপ রেখেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে দারুন উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে বর্তমান প্রজন্ম। তিনি বলেন, এই‌ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি‌ এবং সম্প্রীতির মেলবন্ধনকে নিবিড় করে।
মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই, বিভিন্ন স্থানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে একদল কুচক্রী। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। তিনি বলেন, সাধারণ মানুষ এই ধরনের কার্যকলাপ কোনভাবেই পছন্দ করেন না। যেকোন ব্যক্তি যদি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপপ্রয়াস করে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*