বোধজংনগর শিল্প নগরী পরিদর্শনে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || আগামী জুন মাসে বোধজংনগর শিল্প নগরীতে শিল্প শেডের একটি নতুন প্রকল্প চালু করা হবে। সোমবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বোধজংনগর শিল্প নগরী পরিদর্শন করে একথা বলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক।
এদিন নবাদল বণিক বলেন, আমাদের একটি বড় প্রকল্প রয়েছে যার অধীনে বেশ কয়েকটি নতুন শিল্প শেড নির্মাণ করা হচ্ছে। মে মাসের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং জুনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে প্রকল্পটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি এদিন ত্রিপুরা শিল্পপতি এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান করা হয় ও শিল্পপতিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জানা যায়, আগামীদিনে রাজ্যে শিল্প বিকাশে TIDC ও শিল্পপতিদের যৌথ ভূমিকা নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়। এদিন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*