মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করতে মাঠে নামলো প্রসাশন, সীল করে দু’টি দোকান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ এপ্রিল || শান্তিরবাজারে বিভিন্ন দোকানে রয়েছে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী। এই মেয়াদ উত্তীর্ণ সামগ্রী খেয়ে ও ব্যবহার করে লোকজনেরা অসুস্থ হয়ে পরছে। এইখবর শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানার পর মাঠে নামলো মহকুমা প্রসাশন। সোমবার মহকুমা শাসকের আদেশে শান্তিরবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। ডি সি এম অনুপম চক্রবর্তী, ফুড ইনেস্পক্টর মলয় চৌঁধুরী ও খাদ্য দপ্তরের কর্মী শীবশঙ্কর মজুমদারের যৌথ উদ্দ্যোগে এই অভিযান চালানো হয়। এই অভিযানে শান্তিরবাজার শহরের বগাফা রোডস্থিত অনুপ সাহা ও জয়শঙ্করের মুদী দোকান সীল করা হয়। জানা যায়, অনুপ সাহার মুদি দোকানের মেয়াদ উত্তীর্ণ মশলা খেয়ে অসুস্থ হয়ে পরে লোকজন। এই দোকানের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিলো। অভিযোগের সত্যতা পেয়ে এদিন দোকান সিল করে প্রশাসন। অপরদিকে এই অভিযানে কসমেটিকসের দোকান থেকেও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। যেসকল দোকন থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে বলে জানা যায়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান, ডি সি এম অনুপম চক্রবর্তী। তিনি জানান এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*