বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ এপ্রিল || মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সাঁচীরামবাড়ী নবম বাহিনী টি এস আর ক্যাম্পের হেড কোয়ার্টারে টি এস আর জোওয়ান ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলের দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাস। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন নবম বাহিনী টি এস আর’র কমান্ডেন্ট রাজীব নাগ, মহকুমার পুলিশ আধিকারিক, শান্তিরবাজার থানার ওসি সহ অন্যান্যরা। এই রক্তদান শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে কমান্ডেন্ট রাজীব নাগ জানান, নবম বাহিনী টি এস আর’রর অধিকাংশ জোওয়ান ছত্রিশগড়ে কর্মরত অবস্থায় রয়েছে। কর্মী সল্পতার মধ্যেও নিজ দায়িত্ব পালনের পাশিপাশি সামাজিক কর্মসূচী করে যাচ্ছে নবম বাহিনীর টি এস আর জোওয়ানরা। কমান্ডেন্ট জানান, উনারা বিগত কয়েকদিন আগেও কর্মী সল্পতার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এরপরও এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট ১৫ জন জোওয়ান রক্তদান করেছেন বলে জানা যায়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত জোওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
