বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুলাই || ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘের উদ্দ্যোগে কলসীরমুখ এলাকায় এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপন দত্ত, ত্রিপুরা প্রদেশের রাবার মজদুর সংঘের রাজ্য সভাপতি মুকুল নন্দী, দক্ষিন ত্রিপুরা রাবার মজদুর সংঘের সভাপতি রবীন্দ্র রিয়াং, রাজ্য রাবার মজদুর সংঘের অবজার্ভার কার্তিক দাস সহ অন্যান্যরা। এই সাংবাদিক সন্মেলনের মূল লক্ষ্য শ্রম দপ্তরের ১৬ই জুন ২০২৩ তারিখের নোটিফিকেশানে ৩৯৩ টাকা শ্রমিকদের মজুরী দেওয়ার কথা উল্লেখ থাকলেও টি এফ ডি পি সি’র এম ডি নিজের কৃতৃত্ববলে শুধুমাত্র ১৫ টাকা বৃদ্ধি করে। বর্তমানে সারা ত্রিপুরা রাবার মজদুর তথা শ্রমিকগণ এই বর্ধিত ১৫ টাকা মজুরি কোনো প্রকারে গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেয়। আগামী ৭ দিনের মধ্যে শ্রম দপ্তরের কাগজমুলে ৩৯৩ টাকা না করা হলে সারা ত্রিপুরার রাবার মজদুর আরো বৃহত্তর দাবী নিয়ে মাঠে নামবে কিন্তু সরকারের বিরুদ্ধে নয়।
