মুখ্যমন্ত্রীর হাত ধরে ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড থেকে ১,৩০০ এর অধিক ভোটার যোগ দিল বিজেপি’তে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || বিজেপি ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় সুবিশাল যোগদান সভা। রবিবার আগরতলার নেতাজী স্কুল ময়দানে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
এদিন ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড থেকে ১,৩০০ এর অধিক ভোটার বিরোধীদল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নেতাজী স্কুল ময়দানে আয়োজিত এই যোগদান সভায় বিশাল সংখ্যক কার্যকর্তার উপস্থিতিতে সকল নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপি পরিবারে স্বাগত জানায় মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজ করলে জনগণ ভারতীয় জনতা পার্টির পাশেই থাকবে। রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের স্বার্থে কাজ করাটাই আসল। তিনি বিলেন, সেবাই আমাদের মূল মন্ত্র। আমরা এই দিশাতেই নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*