আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || পবিত্র দামোদর মাস উপলক্ষ্যে রাজধানীর হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে মেগা দ্বীপ দানের আয়োজন করা হয়েছে। রবিবার এই দ্বীপদান অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং সবাই ভগবান দামোদরকে প্রদীপ দেখানোর মাধ্যমে নিজেদের জীবন ধন্য করেন। বিশেষ করে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং মন্দিরে যাওয়ার সময় হয় না, হরেকৃষ্ণ মন্দির তাদের জন্য এদিন ভগবানকে নিয়ে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ট্রেভেলিং মন্দির (TravellingTemple) তৈরি করেছেন, যাতে এই দামোদর মাসে ভগবানকে দ্বীপ দেখানোর সুযোগ থেকে কেউই বঞ্চিত না হয়। হরেকৃষ্ণ মন্দিরের এই উৎকৃষ্ট পদক্ষেপ আগরতলাবাসীকে আকৃষ্ট করেছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন ত্রিপুরার প্রেসিডেন্ট প্রেমদাতা দাস সহ অগণিত ইস্কন ভক্তবৃন্দ।
