আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলী জাতি অংশের লাভার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি এদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান সহ উচ্চ শিক্ষায় পাঠরত শিক্ষার্থীদের মধ্যে ঋণ প্রদান করা হয় এবং ছাত্রছাত্রীদের হোস্টেলের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে লাভার্থীদের হাতে এই সামগ্রীগুলো তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
