আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || ইউকো ব্যাঙ্কের ৮২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শনিবার মহাকরনে ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে ব্যাঙ্কের চিফ ম্যানেজার রাজর্ষী দেবনাথ ও সিনিয়র ম্যানেজার দীপংকর দাস অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এদিন প্রনজিৎ সিংহ রায় সরকারি বিভিন্ন প্রকল্পে ইউকো ব্যাঙ্কের অংশ গ্রহণ এবং সরকারি সুবিধাভোগীদের ঝামেলাহীন ঋণ দানের ব্যাপারেও পরামর্শ প্রদান করেন।
