আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। শুক্রবার যুব নায়ক স্বামী বিবেকানন্দের ১৬১’তম জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে ডি ওয়াই এফ আই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি এই রক্তদান শিবির পরিদর্শন করেন। পাশাপাশি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
