আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || স্বামী বিবেকানন্দের ১৬১’তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তর বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এই কার্য্যক্রমে স্বামী বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গণে স্বামীজীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিক সহ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যুবশক্তিই আমাদের মূল চালিকাশক্তি। তাই সংস্কৃতি-পরম্পরাকে সামনে রেখে স্বামীজীর আদর্শ এবং সংহতির বার্তায় যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
