গোপাল সিং, খোয়াই, ০২ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার খোয়াই জেলার অন্তর্গত রামচন্দ্রঘাট ও খোয়াই বিধানসভা ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সন্মেলন অনুষ্ঠিত হয়। রামচন্দ্রঘাট মন্ডলের উদ্যোগে ৪৭টি বুথ থেকে গড়ে ২০ জন করে ৯৪০ জন পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশগ্রহণ করে। তেমনি খোয়াই বিধানসভার ৫২টি বুথ থেকে ১০৪০ জন দলীয় কার্যকর্তা উপস্থিত ছিলেন। এদিন খোয়াই বিধানসভার সম্মেলন শুরু হয় সকাল ১১টায় খোয়াই নুতন টাউন হলে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।
এদিন রামচন্দ্রঘাট মন্ডলে সম্মেলন অনুষ্ঠিত হয় বেলা ৩টায় রামচন্দ্র ঘাট কমিউনিটি হলে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা। উভয় সভায় মুখ্য আলোচক ছিলেন ত্রিপুরা রাজ্য ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি সুবল ভৌমিক, রাজ্য কমিটির সহ ইনচার্জ সুভাষ সরকার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা জেলা পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সমীর কুমার দাস, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। লক্ষ্য একটাই কেন্দ্র ও রাজ্য সরকারের গরীব কল্যাণ যোজনা গুলো যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায় এবং প্রতিনিয়ত সাধারণ ভোটারদের সাথে দলের একটা নিবিড় সংযোগ তৈরি করা।
