আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || বহু জল্পনা কল্পনার পর অবশেষে প্রায় ২ শতাধিক ছাত্র-যুবাদের নিয়ে শাসকদল বিজেপি’তে যোগ দিলেন ছাত্রনেতা সম্রাট রায়। রবিবার দুপুরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল করে ছাত্র-যুবাদের নিয়ে বিজেপি’তে যোগ দিয়েছেন তিনি।
এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে বিজেপি দলে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই’র প্রাক্তন রাজ্য সভাপতি সম্রাট রায়। এদিন নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা।
