কৃষি জ্ঞান অর্জন কেন্দ্রের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ মার্চ || কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। শান্তিরবাজার মহকুমায় বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়কের অফিসে কৃষকদের সুবিধার্থে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কৃষি জ্ঞান অর্জন কেন্দ্রের নির্মান করা হয়। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই জ্ঞান অর্জন কেন্দ্রের শুভ সূচনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী সমগ্র রাজ্যে কৃষিজ ফসল উৎপাদনে কোন জেলা কোন কোন স্থানে রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেন। কৃষি মন্ত্রী জানান দক্ষিণ ত্রিপুরা জেলায় কৃষি কাজে সয়ম্ভর কিন্তু আগের তুলনায় কৃষিজ ফসল উৎপাদনের হার কমেছে।  তাই সকল কৃষককে সঠিকভাবে কৃষি কাজে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ আহব্বান জানান।  তিনি জানান, কৃষকদের সহায়তায় সমস্ত প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ কৃষি জ্ঞান অর্জন কেন্দ্র থেকে কৃষকরা কি কি সুবিধা পেতে পারে ও কিভাবে এই সুবিধাগুলি পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  আলোচনা শেষে কৃষিদপ্তরের উদ্দ্যোগে বাছাই করা কয়েকজন বেনিফিসারীর হাতে ট্রাকটার ও স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*