চা শিল্পকে আরো প্রসারিত করার লক্ষ্যে রান ফর টি ওপেন ক্রস কান্ট্রি রান অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || ত্রিপুরা চা শিল্পকে আরো প্রসারিত করার লক্ষ্যে ত্রিপুরা টি ডেভলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে রান ফর টি ওপেন ক্রস কান্ট্রি রান -২০২৪ অনুষ্ঠিত হয় সোমবার। এদিন এই দৌড় প্রতিযোগিতায় মহিলা বিভাগের প্রায় ৪৫ জন এবং পুরুষ বিভাগের প্রায় ৯০ জন অংশগ্রহণ করেন। এদিন এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধেয় সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র দীপক মজুমদার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*