রাজ্যের দুটি আসনে বিজেপি’কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাজ্য সভাপতির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসকদল বিজেপি। বিজেপি’র শাখা সংগঠন সহ বিভিন্ন মোর্চা ও সেলের নেতৃত্ব ও সদস্যদের নিয়ে প্রায় প্রতিনিয়তই চলছে মিছিল মিটিং। বুধবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর দপ্তরে চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে রাজ্যের দুটি আসনে বিজেপি’কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*