কৃতি সিং দেব বর্মণের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে বামগ্রেসকে বিধলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ এপ্রিল || ত্রিপুরা রাজ্যে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোটগ্রহণের পক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ২৬শে এপ্রিল। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থীর জয়ের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতির অক্লান্ত প্রচেষ্টায় বিগত বিধানসভা নির্বাচনেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সম্ভব হয়েছে। বর্তমান সময়ে মন্ডল সভাপতির নেতৃত্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে সকলে আশা ব্যক্ত করছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে কলসী বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত করা হয়।
এদিন এই সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনিত প্রার্থী কৃতি সিং দেব বর্মণ। এছারা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য্য, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিজেপি’র দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যার।
এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত বাম আমলে দক্ষিণ ত্রিপুরা জেলায় খুন সন্ত্রাসের তথ্য তুলে ধরেন ও ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে কৃতি সিং দেব বর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*