আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || প্রয়াত হলেন আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক দুলাল চক্রবর্তী। রবিবার সকাল সাড়ে নয়টায় জগন্নাথ বাড়ি সংলগ্ন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭১ বছর। উনার অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।
এদিন উনার মরদেহ দুপুর ১২টা নাগাদ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে এলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যা সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যা সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব। উনার আত্মার চিরশান্তি কামনা করে প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
