প্রয়াত সাংবাদিকের মরদেহে পুস্প স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মেয়র, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || প্রয়াত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সদস্য দুলাল চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানালেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার দুপুরে বটতলা মহাশ্মশানে এসে পুস্প স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
পাশাপাশি উনার প্রয়ানে এদিন নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে নয়টায় জগন্নাথ বাড়ি সংলগ্ন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সদস্য দুলাল চক্রবর্তী। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭১ বছর। উনার অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যা সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*