বিভিন্ন পদে সর্বমোট ৪৭৩ জনের হাতে নিযুক্তি পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || সুশাসনকে সুনিশ্চিত করতে ক্রমাগত প্রয়াসরত রয়েছে রাজ্য সরকার। এই ধারায় বুধবার রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, সাধারণ প্রশাসন (পি এবং টি), গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের বিভিন্ন পদে সর্বমোট ৪৭৩ জনের হাতে নিযুক্তি পত্র তুলে দেয়া হয়।
এদিন তাদের হাতে নিযুক্তি পত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মূখ্যমন্ত্রী তাঁদের সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি চলমান সকল নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য সরকার বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*