আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শরণার্থী শিবির পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রবিবার রাজধানীর প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। পাশাপাশি শরণার্থী শিবিরে আশ্রিত মানুষদের সাথে কথা বলেন তিনি।
