আগরতলা, ১৯ মে ।। মঙ্গলবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে সাহিত্য সন্মেলন ২০১৫ –এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনে ভাষন দিতে গিয়ে মূখ্যমন্ত্রী বলেন, সব ভাষার সমান মর্যাদা দিতে হবে। ত্রিপুরার নিজস্বতাকে গুরুত্ব দিয়ে সাহিত্য কর্মকে কিভাবে আরও বিকশিত করা যায় সেদিক দিয়ে চিন্তা ভাবনা করার জন্য তিনি লেখক-লেখিকাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী সাহিত্য সন্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা সহ প্রতিবেশী দুই রাজ্য ও বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অথিথিবর্গ ও সাহিত্যিকরা। এই সন্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মারণিকার আবরণ উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।

