দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২০ মে ।। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে আগরতলা পুর নিগম এলাকা ভুক্ত উত্তর অঞ্চল পানীয় জল পরিশোধন প্রকল্পের। নতুন এই পানীয় জল পরিশোধন প্রকল্পের তৈরী করেছে NBCC । উত্তর অঞ্চল পানীয় জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, প্রধান অতিথি হিসেবে নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র প্রফুল্লজিৎ সিনহা, মেয়র ইন কাউন্সিল শ্যামল দে, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জোনাল অ্যাডভাইজারী কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা।
