আন্তর্জাতিক ডেস্ক ।। রোববার আবারো নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার প্রায় সাত সপ্তাহ পর আবারো এমন মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হচ্ছে হিমালয় কন্যা নেপালে। নেপালের জাতীয় ভূমিকম্প গবেষণা সংস্থার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া প্রতিবেদনে জানান, নেপালে আরো দুটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবরে আরো বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টায় একটি আফটারশক রেকর্ড করা হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল নুয়াকত জেলায়। বেলা ৩টায় দিনের দ্বিতীয় আফটারশক অনুভূত হয় দোলাখা জেলায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে।
