রাইমাভ্যালিতে তিপ্রা মথায় ১৪ পরিবারের যোগদান, শক্তি বৃদ্ধির ইঙ্গিত

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুলাই || রাইমাভ্যালি তিপ্রা মথা TCF-এর উদ্যোগে লক্ষ্মীপুর ADC ভেলিজের ৩০ কার্ড গ্রামে এক যোগদান সভায় ১৪টি বাঙালি পরিবারের ৪১ জন ভোটার তিপ্রা মথায় যোগ দেন। প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন TCF সভাপতি জয় কুমার দাস, সহ-সভাপতি বাসুদেব চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় তিপ্রা মথার আদর্শ ও উপজাতি-বাঙালি ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এই যোগদানের ফলে রাইমাভ্যালি অঞ্চলে দলের ভিত্তি আরও মজবুত হলো বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*