আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || শুক্রবার শহীদ পাপই সাহার মৃত্যু দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। দুপুর ২টা নাগাদ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা সহ যুব কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। বক্তারা পাপই সাহার আত্মত্যাগ্বর কথা তুলে ধরেন।
ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে শহীদ পাপই সাহার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকলেই।
