জহরলাল নেহেরুর ১৩৬’তম জন্মজয়ন্তীতে কংগ্রেস ভবনে শ্রদ্ধার্ঘ্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় তার জন্মদিন পালিত হয়। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। একই সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকেও নিজ নিজ বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতা-নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন পর্বের পর নেহেরুজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কর্মী ও নেতৃত্বরা। পরে গান্ধীঘাটে অবস্থিত জহরলাল নেহেরুর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, শিশুদের প্রতি নেহেরুজির গভীর মমত্ববোধের স্মরণে এই দিনটিকে শিশু দিবস হিসেবেও পালন করা হয়। কংগ্রেস ভবনেও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*