আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডঃ স্বপন সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
প্রথমে নজরুল কলাক্ষেত্রে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে শহরে একটি রেলি বের হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই র্যালীর শুভ সূচনা করেন।
ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিই ছিল দিনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপনের মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।
