অসুস্থ সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিই এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
এদিন আলাদা সময় হাসপাতালে যান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াও। তিনি জানান, সাংসদের অসুস্থতার খবর পেয়ে কর্মসূচি শেষে হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি বলেন, “ঈশ্বরের নিকট উনার দ্রুত আরোগ্য কামনা করি।”
রাজ্যের রাজনৈতিক মহল সহ সর্বস্তরের মানুষ রাজীব ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*