ভারত–বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ২৩ ডিসেম্বর || ভারত–বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান বিপিন কুমার (৩৫)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটতেই সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় আচমকাই গুলিবিদ্ধ হন ওই বিএসএফ জওয়ান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*