উত্তরাখণ্ডে তৃতীয় অল ইন্ডিয়া পেনচাক সিলাট প্রতিযোগিতায় অংশ নিতে ৩৬ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || উত্তরাখণ্ডের দেরাদুন শহরে আগামী ২৯ থেকে ৩১শে জানুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় অল ইন্ডিয়া ন্যাশনাল পেনচাক সিলাট (মার্শাল আর্ট) প্রতিযোগিতা। এই জাতীয় আসরে অংশগ্রহণের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে ৩৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে।
রবিবার, ২৮শে ডিসেম্বর, সিপাহীজলা জেলার বিশালগড়ের অফিসটিলা এলাকায় অবস্থিত ফেইথ ইন একশন পি মার্শাল আর্ট একাডেমির ইনডোর হলে রাজ্যস্তরের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বালক বিভাগে ৫৫ জন এবং বালিকা বিভাগে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এই নির্বাচনী শিবিরে ধলাই, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, খোয়াই ও সিপাহীজলা জেলা থেকে আগত ছেলে-মেয়েরা অংশ নেন। কঠোর ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে মোট ৩৫ জন সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়।
পরে রাজ্য পেনচাক সিলাট (মার্শাল আর্ট) সংস্থার সচিব উত্তম আচার্য্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় মঞ্চে ত্রিপুরার খেলোয়াড়রা ভালো ফল করে রাজ্যের মুখ উজ্জ্বল করবে।
ত্রিপুরা দলঃ
বালক বিভাগঃ
৭–৯ বছর:
জয়েশ মোদক (২৪–২৬ কেজি)
১০–১১ বছর:
আলোক ঘোষ (২৬–২৮ কেজি), অভি ঘোষ (৩২–৩৪ কেজি), আয়ুষ দাস (৫২–৫৪ কেজি)
১২–১৩ বছর:
প্লাবন দেবনাথ (৩০–৩৩ কেজি), দীপ ঘোষ (৩৩–৩৬ কেজি), অভ্রাংশু মজুমদার (৩৯–৪২ কেজি), অনিক দাস (৪৮–৫১ কেজি), জয়েশ দেবনাথ (৫৭–৬০ কেজি)
১৪–১৬ বছর:
জিয়ার রহমান (-৩৯ কেজি), গোবিন্দ দেবনাথ (৩৯–৪৩ কেজি), অনিরুদ্ধ সাহা (৪৩–৪৭ কেজি), তনয় দেবনাথ (৫১–৫৫ কেজি), মুইয়াহিদুর রহমান (৫৯–৬৩ কেজি)
১৭–৪৫ বছর:
সোনি দত্ত (-৪৫ কেজি), আদিত্য ঘোষ (৪৫–৫০ কেজি), মানিশ দত্ত (৫০–৫৫ কেজি)

বালিকা বিভাগঃ
৭–৯ বছর:
সিমরান নূর রহমান (২০–২২ কেজি), আদভিকা চৌধুরী (২২–২৪ কেজি), রাজেশ্বরী দেব (২৪–২৬ কেজি)
১০–১১ বছর:
রোশনি দাস (৩০–৩২ কেজি), আরোষি দেবনাথ (৩৪–৩৬ কেজি), দেবাঞ্জনা সরকার (৩৬–৩৮ কেজি)
১৪–১৬ বছর:
নাসরিনা পারবিন (-৩৯ কেজি), অনন্যা দেব (৩৯–৪৩ কেজি), সম্প্রিত বণিক (৪৩–৪৭ কেজি), দীক্ষিতা ঘোষ (৪৭–৫১ কেজি), অসমিতা দে (৫১–৫৫ কেজি), রিয়া দেবনাথ (৫৫–৫৯ কেজি), তৃষা দেবনাথ (৬৩–৬৭ কেজি), দীয়া পাল।
১৭–৪৫ বছর:
মধুশ্রী সিনহা (৫০–৫৫ কেজি), সপ্তবর্ণা পাল (৬০–৬৫ কেজি)

দল পরিচালনায় রয়েছেন কোচ উত্তম আচার্য্য ও প্রানতুষ ঘোষ এবং ম্যানেজার হলেন ভাস্কর শীল। এবারের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা দলের কাছ থেকে উল্লেখযোগ্য সাফল্যের প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমী মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*