স্কলারশিপ না পেয়ে ওবিসি দপ্তরে কলেজ পড়ুয়াদের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড না পাওয়ার অভিযোগে ওবিসি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার পড়ুয়ারা দপ্তরের সামনে জড়ো হয়ে তাঁদের ক্ষোভ উগরে দেন এবং দ্রুত স্টাইপেন্ড প্রদানের দাবি জানান।
বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, একাধিকবার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও স্টাইপেন্ড কবে মিলবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বারবার তালবাহানার ফলে পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তাঁরা। বইপত্র কেনা, পরীক্ষার ফি ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় মেটাতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের।
পড়ুয়াদের স্পষ্ট দাবি, অবিলম্বে স্টাইপেন্ড সংক্রান্ত জটিলতার সমাধান করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন কিছু সময়ের জন্য ওবিসি কল্যাণ দপ্তর চত্বরে উত্তেজনাও সৃষ্টি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*