সুপ্রিম কোর্টের নির্দেশে আগরতলায় পথ কুকুর ব্যবস্থাপনায় বড় সিদ্ধান্ত, সেল্টার হাউস গঠনের উদ্যোগ

গোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারি || পথ কুকুর সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় রাজ্যেও কার্যকর করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজো ওয়াহেদ, অ্যানিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কর্পোরেটররা।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগরতলা শহরের পথ কুকুরদের ধাপে ধাপে সেল্টার হাউসে স্থানান্তর করা হবে। সেখানে তাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ, চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পথ কুকুর সংক্রান্ত সচেতনতা প্রচার কর্মসূচিও চালানো হবে।
মেয়র দীপক মজুমদার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পথ কুকুরদের রাস্তায় রাখা যাবে না এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের বিকল্প ব্যবস্থায় স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই আগরতলা শহরে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে আগরতলা শহরে আনুমানিক প্রায় ১২০০টির মতো পথ কুকুর রয়েছে। সেগুলিকে সেল্টার হাউসে নিয়ে গিয়ে সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমেই জননিরাপত্তা নিশ্চিত করা হবে এবং পথ কুকুর কামড়ের মতো ঘটনা কমিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*