আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল || ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম-এর উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব-এ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাপি রায়।
সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এদিন বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংগঠনের পক্ষ থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে একটি দাবীসনদ পেশ করা হবে।
এছাড়াও সভায় রাজ্যের নতুন ওয়েব মিডিয়া প্রতিষ্ঠানগুলিকে সংগঠনের আওতায় এনে সদস্যপদ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সহ-সম্পাদক দ্বীপজীৎ আচার্য-এর সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ গ্রহণের জন্য আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: 7005856962।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে ওয়েব মিডিয়ার স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা হবে।
