সারা দেশে গো হত্যা বন্ধের দাবিতে ২৭শে এপ্রিল ‘গো মাতা সম্মান অভিযান’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || গো মাতা সম্মান আহ্বান অভিযানের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মহারাজ স্বামী গোর গোপাল মহারাজ সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে স্বামী গোর গোপাল মহারাজ জানান, সমগ্র ভারতে গো হত্যা সম্পূর্ণরূপে বন্ধ করা এবং জাতীয় স্তরে গো মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ২৭শে এপ্রিল সারা দেশজুড়ে ‘গো মাতা সম্মান অভিযান’ পালন করা হবে।
তিনি আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজ্যের আটটি জেলায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকদের নিকট গো মাতার সুরক্ষা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
সংগঠনের পক্ষ থেকে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে গো মাতার সুরক্ষা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*