আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ড্রপগেট, বাধারঘাট এবং বটতলা—এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানে আনঅথরাইজড পার্কিং, নম্বর প্লেট টেম্পারিংসহ একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালীন বেশ কিছু সাইকেল ও অন্যান্য যানবাহনের মধ্যে নম্বর প্লেট বিকৃত বা টেম্পারিং করা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, একটি গাড়ি রাস্তার পাশে ‘নো পার্কিং’ জোনে রাখা অবস্থায় চিহ্নিত করা হলে সেটিকে আটক করে ট্রাফিক দপ্তরে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ট্রাফিক ডিএসপি দুলাল চন্দ্র দত্ত জানান, শহরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি আরও বলেন, আগামী দিনগুলিতেও এই ধরনের কড়া এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।
