আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করতে আগামী ১০ই মে (রবিবার) আগরতলার রবীন্দ্র ভবনের হল নং-১ এ অনুষ্ঠিত হতে চলেছে ‘নবতরঙ্গ ১.০’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক ‘মাটির টান’ সংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কর্মসূচিও এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে, যা দর্শকদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানের নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই তা জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের সম্পাদক রোহিত দাস জানান, এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে সকল সংবাদমাধ্যমের সহযোগিতা একান্তভাবে কাম্য। তিনি আরও বলেন, গণমাধ্যমের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উল্লেখ্য, আগরতলার সাংস্কৃতিক অঙ্গনে ‘মাটির টান’ সংগঠনের এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, ‘নবতরঙ্গ ১.০’ কতটা সাড়া ফেলতে পারে সাংস্কৃতিক মহলে।
