সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ সেপ্টেম্বর || ত্রিপুরার SPO পরিবারগুলির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল SPO পরিবার কল্যাণ সমিতি। ১০ দফা দাবি-সংবলিত সনদ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার লক্ষ্যে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ইতিমধ্যেই লিখিত আবেদন জানিয়েছে সংগঠন।
সংগঠনের আবেদনপত্রে জানানো হয়েছে, আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ১০ দফা দাবি সনদ পেশ করতে চান সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি কয়েকজন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে।
আবেদনপত্রে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, SPO পরিবারগুলির বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করা জরুরি। সেই কারণেই নির্ধারিত দিনে সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।
২৫ সেপ্টেম্বর তারিখে জমা দেওয়া এই আবেদনপত্রে SPO পরিবার কল্যাণ সমিতির প্রতিনিধিদের নামও উল্লেখ করা হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাক্ষাতের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন SPO পরিবার কল্যাণ সমিতির সদস্যরা।
