উস্কানিমূলক পোস্ট ঘিরে আক্রান্ত বাম যুব নেতা, উত্তেজনা ছড়াল এলাকায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || সোশ্যাল মিডিয়ায় বিজেপি’র বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আক্রান্ত হলেন এক বামপন্থী যুব নেতা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আহত যুব নেতাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে দুই রাজনৈতিক পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই পোস্টকে কেন্দ্র করেই একদল যুবক ওই বাম যুব নেতার উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আক্রান্ত যুব নেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদের জেরে ঘটেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*