জ্বালানি সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন, কনভয়ে গাড়ি কমালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় ও দায়িত্বশীল জীবনযাপনের আহ্বানে সাড়া দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার থেকে নিজের দীর্ঘ কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে মাত্র চারটি গাড়ি ব্যবহার শুরু করেছেন তিনি।
সূত্রের খবর, জ্বালানি সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং প্রশাসনিক ব্যয়ের সাশ্রয়ের লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে একাধিক গাড়ি থাকলেও এখন থেকে সীমিত সংখ্যক গাড়ি নিয়েই চলাচল করবেন তিনি।
রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের একাংশ এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, দেশের শীর্ষ নেতৃত্বের আহ্বানকে বাস্তবে কার্যকর করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে।
সম্প্রতি জ্বালানি সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রশাসনিক মহলের মতে, ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও ব্যয় সংকোচন ও পরিবেশবান্ধব উদ্যোগে সরকার আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*