জিবি হাসপাতালে অসুস্থ বিশ্বজিৎ ধরকে দেখতে গেলেন বিধায়ক জহর চক্রবর্তী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || ধর্মনগরের বাসিন্দা বিশ্বজিৎ ধরকে দেখতে বুধবার আগরতলার জিবি হাসপাতালে যান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। হাসপাতালের বেডে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
জানা গেছে, বিশ্বজিৎ ধর দীর্ঘদিন ধরে বোন-ম্যারো সংক্রান্ত একটি জটিল রোগে ভুগছেন। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজ্য সরকারের উদ্যোগে ও প্রয়োজনীয় সহযোগিতায় তাঁকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিন বিধায়ক জহর চক্রবর্তী রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের পক্ষ থেকেও চিকিৎসার জন্য সরকারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন সময়ে বহিরাজ্যে রেফার ও চিকিৎসা-সহায়তার ব্যবস্থা করে থাকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*