গোপল সিং, খোয়াই, ২৭ জুন || লালপেইন মাওমা নামে এক পিতা, বল দিয়ে আঘাত করে তার দুই সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার গন্ডাতুইসা মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের কানাকার্তা পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলো ১৩ বছর বয়সী এবং ৪ বছর বয়সী দুই শিশু। এমন নৃশংস ঘটনা ঘটানোর পর থেকেই অভিযুক্ত পিতা লালপেইন মাওমা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
