গন্ডাছড়ায় পিতার হাতে নৃশংস হত্যাকাণ্ড, নিহত দুই শিশুসন্তান; গ্রেফতার অভিযুক্ত

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ জুন || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি নিজের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর স্ত্রী পরিবারের এক সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বাড়িতে থাকা অপর দুই শিশুকে কাঠের লাকড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গন্ডাছড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*