কৃষ্ণনগরে আগস্টে শুরু হচ্ছে হাই-ভোল্টেজ নকআউট ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার ১ লক্ষ টাকা

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার কৃষ্ণনগরে আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এক আকর্ষণীয় হাই-ভোল্টেজ নকআউট ফুটবল টুর্নামেন্ট। বর্তমান যুব সমাজকে মাঠবিমুখতা থেকে ফিরিয়ে এনে খেলাধুলার মূল স্রোতে শামিল করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে রামঠাকুর মন্দির কমিটি, কৃষ্ণনগর-এর উদ্যোগে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী ২ আগস্ট ২০২৬ (রবিবার) কৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১,০০,০০০ টাকা এবং আকর্ষণীয় ট্রফি, অন্যদিকে রানার্স-আপ দল পাবে নগদ ৭০,০০০ টাকা ও ট্রফি।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ও বিভিন্ন নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। সেই প্রবণতা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাঁদের এই বিশেষ উদ্যোগ।
টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী ফুটবল ক্লাব ও দলগুলিকে দ্রুত নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে সুযোগ’ ভিত্তিতে দল নির্বাচন করা হতে পারে বলেও আয়োজকরা জানিয়েছেন।
নাম নথিভুক্তকরণ বা টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহীদের ৯৮৬২৮৩৬২৫৮, ৯৬১২৫৫৫১১৭ এবং ৮৯৭৪৪৪৪১০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইতিমধ্যেই বিলোনিয়া ও পার্শ্ববর্তী এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে কোন দল চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*