গোপল সিং, খোয়াই, ০৬ জুলাই || দীর্ঘ তিন মাস যাবৎ বার্ধক্য ভাতা সহ অন্যান্য সামাজিক ভাতা গুলো বন্ধ। যার ফলে খোয়াই জেলার ১৫০০০’র অধিক ভাতা প্রাপক আর্থিকভাবে সংকটে। এই দাবি নিয়েই আজ সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও খোয়াই জেলা সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম) নেতা পলাশ ভৌমিক, কানন দত্ত, গৌতম পাল, মনোজ দাস সহ অন্যান্যরা।
