রাজশ্রী কমিউনিটি হলে PMAY-G-এর বিশেষ গ্রাম সভা, স্থায়ী অপেক্ষমাণ তালিকা চূড়ান্তকরণে স্বচ্ছতার উপর জোর

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ জুলাই || দক্ষিণ ত্রিপুরার হৃষ্যমুখ আর.ডি. ব্লকের অন্তর্গত রাজশ্রী কমিউনিটি হলে বৃহস্পতিবার সারাশিমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-G)-এর আওতায় Permanent Wait List (PWL) চূড়ান্তকরণ উপলক্ষে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দ্বীপায়ন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নকুল পাল, হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, সারাশিমা গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী।
সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের Permanent Wait List (PWL) স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্য পদ্ধতিতে চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সরকারের আবাসন প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় এবং কোনও যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য হলো সমাজের আর্থিকভাবে দুর্বল ও গৃহহীন পরিবারগুলিকে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন ও পঞ্চায়েতের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রাম সভায় উপস্থিত বাসিন্দাদের মতামত ও প্রস্তাবও গ্রহণ করা হয়। স্বচ্ছতা বজায় রেখে Permanent Wait List চূড়ান্ত করার ক্ষেত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান উপস্থিত অতিথিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*