৫০০ টাকার জাল নোট সহ এক ব্যক্তি আটক, বাইখোড়া পুলিশের অভিযানে উদ্ধার ৩ হাজার টাকার জাল নোট

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ আগস্ট || গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে বাইখোড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বাবুল মগ। তিনি এমএলএ পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল মগকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০০ টাকার মোট ৬টি জাল নোট উদ্ধার করা হয়। অর্থাৎ মোট ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার পর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযানের বিষয়টি জানান।
পুলিশের প্রাথমিক ধারণা, এই জাল নোটের কারবারের সঙ্গে বহিরাজ্যের একটি চক্র জড়িত থাকতে পারে। তদন্তের মাধ্যমে জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই অভিযানের সূত্র ধরে জাল নোটের কারবারে জড়িত মূল চক্রের সদস্যদেরও পুলিশের জালে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
এই ঘটনায় বাইখোড়া থানায় ২০২৬ সালের ২৩ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে BNS, ২০২৩-এর ১৭৯/১৮০ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*